হলমার্ক
কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার
অভিযোগে সোনালী ব্যাংকের ৩১
কর্মকর্তার বিরম্নদ্ধে মামলা করার সিদ্ধান্ত
চূড়ান্ত্ম হয়েছে। আজ
বিকালে অথবা আগামীকাল এ
মামলা দায়ের করা হবে। দুর্নীতি
দমন কমিশন ও সোনালী
ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র
এসব তথ্য জানিয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক)
সচিব মোঃ ফয়জুর রহমান
চৌধুরী আজ দুপুরে দুদক
কার্যালয়ে এক প্রেস ব্রিফিং-এ জানিয়েছেন, হলমার্ক
কেলেঙ্কারি তদন্ত দুদকের ওপর
চাপ নেই। যতো
দ্রুত সম্ভব সোনালী ব্যাংকের
হলমার্ক ঋণ কেলেঙ্কারির তদন্ত্ম
শেষ করা হবে।
আজ তিনি জানান, এই
কেলেঙ্কারির সঙ্গে একটি বিশাল
চক্র জড়িত রয়েছে।
শুধু ব্যাংকের কর্মকর্তারা নন, রাজনৈতিক মহলের
কেউ কেউ জড়িত আছেন
বলে ধারণা করা হচ্ছে। তিনি
আরো জানান, হলমার্ক তদন্ত্মে
এ পর্যন্ত্ম ৩১ জন ব্যাংক
কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
আরো ৩১ জন কর্মকর্তাকে
জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দেয়া
হয়েছে। সাংবাদিকদের
এক প্রশ্নের জবাবে তিনি জানান,
জিজ্ঞাসাবাদকালে এই কেলেঙ্কারিতে জড়িত
বলে কয়েকজন রাজনীতিকের নাম
এসেছে। তবে
সচিব তাদের নাম উল্লেখ করেননি।
এদিকে,
ঋণ জালিয়াতির ঘটনায় ৩১ কর্মকর্তার
বিরুদ্ধে মামলা করার চূড়ান্ত প্রস্তুতি
নিয়েছে সোনালী ব্যাংক।
আজ বুধবার যে কোনো
সময় এ মামলা হতে
পারে। এ
ব্যাপারে আইনগত সব প্রক্রিয়া
ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিদেশে
সফররত সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা
পরিচালক প্রদীপ কুমার দত্ত
বুধবার সকালে দেশে ফেরার
সঙ্গে সঙ্গে মামলার কার্যক্রম
শুরু হবে বলে জানিয়েছেন
সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
ঋণ জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে
মামলা করতে সোমবার সোনালী
ব্যাংককে চিঠি দিয়েছে অর্থমন্ত্রণালয়ের
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
বিভাগ। সে
অনুযায়ী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক
হুমায়ুন কবীরসহ ৩১ কর্মকর্তার
বিরুদ্ধে মামলার প্রস্তুতি সম্পন্ন
হয়েছে। নাম
প্রকাশ না করার শর্তে
এই কর্মকর্তা বলেন, মঙ্গলবার আইনজীবী
প্যানেলের সঙ্গে জরুরি বৈঠক
হয়েছে। বৈঠকে
আইনগত বিভিন্ন দিক পর্যালোচনা করা
হয়। এ
বৈঠকে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকরা
উপস্থিত ছিলেন।
সূত্র
জানায়, গতকালই মামলা করার
সিদ্ধান্ত হয়; কিন্তু এমডির অবর্তমানে
ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কেউ মামলা
করতে দায়িত্ব না নিতে চাইলে
মামলার বিষয়টি স্থগিত হয়ে
যায়। লন্ডনে
সফররত ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার সফর
সংক্ষিপ্ত
করে আজ দেশে ফেরার
কথা রয়েছে। তিনি
ফেরার পরই মামলার অনুষ্ঠানিকতা
শুরু করার সিদ্ধান্ত হয়। এর
আগে গত সোমবার অর্থ
মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক
প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান
পাটোয়ারির পদ থেকে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা
পরিচালক প্রদীপ কুমার দত্তকে
চিঠি লেখা হয়।
চিঠিতে অভিযুক্ত ৩১ কর্মকর্তার বিরুদ্ধে
মামলা করার পাশাপাশি বিভাগীয়
ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া
হয়।
প্রসঙ্গত,
হলমার্কসহ ৬টি প্রতিষ্ঠান সোনালী
ব্যাংকের রুপসী বাংলা শাখা
থেকে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে
প্রায় সাড়ে ৩ হাজার
কোটি টাকা জালিয়াতির মাধ্যমে
হাতিয়ে নেয়। বিষয়টি
প্রথমে বাংলাদেশ ব্যাংক ও পরে
সোনালী ব্যাংক নিয়োজিত বহিঃফাংসনাল
অডিট টিম নিরীক্ষা করে এই বিপুল পরিমাণ
টাকা হাতিয়ে নেয়ার সঙ্গে
৩১ সোনালী ব্যাংক কর্মকর্তার
সংশিস্নষ্টতা পায়। এরপরই
এসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য কার্যক্রম
শুরু হয়।
দুদকের
মাসিক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে
আজ হলমার্ক কেলেঙ্কারি, পদ্মা সেতু দুর্নীতি
এবং নরসিংদীর সড়ক ও জনপথ
বিভাগের দুর্নীতি তদন্তর অগ্রগতি সম্পর্কে
গণমাধ্যমকে অবহিত করা হয়। দুদক
সচিব জানান, পদ্মা সেতুর
পরামর্শক নিয়োগে দুর্নীতি তদন্ত
প্রায় শেষ পর্যায়ে।
এ পর্যন্ত এই বিষয়ে ২৭
জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এছাড়া কানাডায় কিছু তথ্য চাওয়া
হয়েছে। তথ্য
আসার পর যাচাই-বাছাই
শেষে চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে কমিশন।
